সিলেট: ট্রেনে চড়তেই এখন যাত্রীরা আতঙ্কে ভোগেন। কখন কী দুর্ঘটনা হয় তার কোনো ঠিক নেই। সড়ক, রেল, পানি কোনো পথে এই দেশের জনগণের সুরক্ষা নেই। জনগণ যাবে কোথায়?
ট্রেন, বাসে তো অহরহ দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
মৌলভীবাজারে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা নাগাদ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে, ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে, এটি ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুন লাগে।
ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে হতাহত না হলেও যাত্রীরা প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েছেন রাস্তাঘাটে।
এই ঘটনায় সিলেটমুখী কয়েকশ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন এবং সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
