লক্ষ্মীপুর: মর্মান্তিক ঘটনা ঘটে গেলো।
ওমরাহ হজ শেষে সৌদি আরবে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছে।

তাঁরা সৌদি আরব প্রবাসী।

নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তাঁর স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছরের মেয়ে সুবহা আক্তার। দুর্ঘটনায় গাড়ির চালকও মারা গিয়েছেন, নাম জিলানী বাবর (৩০)। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

একসাথে পরিবারের সকলের চলে যাওয়া ভীষণ শোকের সৃষ্টি করেছে।
তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, একই ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুত্ব আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি আছে।

নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম জানান, মিজান সৌদি প্রবাসী। গত ৩ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী এবং ৩ মেয়েকে নিয়ে বাংলাদেশ থেকে ওমরাহ করতে যান। ৫ দিন আগে ওমরাহর উদ্দেশে তারা সৌদির বাসা থেকে বের হন।

ওমরাহ শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *