ঢাকা: ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
তা তিনি জানালেন কী করে? তৌহিদ হোসেনের এমন প্রত্যাশার জবাব দিলেন সজীব ওয়াজেদ জয়।
ফেসবুকে তিনি লিখেছেন:
“১২ ফেব্রুয়ারি যে রেডিমেড নির্বাচন হতে যাচ্ছে তার প্রমাণ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের বক্তব্য।
তাদের ভোটের রেজাল্ট, টার্নআউট সব কিছুই একরকম সাজানো। এই সাজানো নির্বাচনে বাংলাদেশের মানুষ কেন অংশ নেবে?
তাদের অবৈধভাবে ক্ষমতা দখলের বৈধতা দেবার জন্য?
যে নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত, যেখানে ফলাফল প্রস্তুত করেই সাধারণ মানুষের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে – যেখানে মানুষের স্বাভাবিকভাবে জীবনযাপনের কোন নিশ্চয়তা নেই – সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ নেবেনা।
তাই এই রেডিমেড নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকা সবার দায়িত্ব”।
সাংবাদিকদের তৌহিদ হোসেন বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমার মনে হয়।
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত-এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছে।
আর পরে বিএনপির চেয়ারম্যান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। হ্যাঁ ভোটে মানুষ ভোট দেবে দলের কথা শুনে।
এখন বড় বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে আমার মনে হয়।
