ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ ২৫ ফেব্রুয়ারি সৌদি আরব গেছেন। সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

উল্লেখযোগ্য যে, দায়িত্ব গ্রহণ করার পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। তিনি জেদ্দায় অনুষ্ঠেয় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক আয়োজন করছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *