নরসিংদী: নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের তিনদিন পর পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়ার (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার তথা ২৯ জানুয়ারি রাত ৮টা নাগাদ উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিমুল ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে এবং তিনি একজন প্রতিষ্ঠিত পোলট্রি খামার ব্যবসায়ী ছিলেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুধু এলাকা নয়, দেশজুড়ে চাঞ্চল্য।

জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ পোলট্রি খামার থেকে বের হওয়ার পর থেকেই আজিমুলকে আর খুঁজে পাওয়া যায়নি।

এরপর যে একেই তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনরা সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

নিখোঁজের পরদিন বুধবার নিহতের ভাগিনা মো. উমর ফারুক বাদী হয়ে বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি ডোবায় সন্দেহজনক বস্তাবন্দি একটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি আজিমুলের মরদেহ হিসেবে শনাক্ত করে।

আরো একটি বিষয় জানতে পারা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল তার খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল, অন্যজনের পরিচয় অজ্ঞাত।

আশ্চর্যের বিষয় হলো, আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং খামারে থাকা সব মুরগি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।

তবে লুট করা উদ্দেশ্য নয়, মূলত তিনি ছাত্রলীগ করতেন , বর্তমান ইউনূস আমলে দেখে দেখে লীগ হত্যা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *