ঢাকা: ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন উর-রশীদ এবং মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আদেশ দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’-এর বিষয়ে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। উক্ত নথির ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।

আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *