ঠাকুরগাঁও: একজন অসুস্থ প্রবীণ নেতা ও বার বার নির্বাচিত সংসদ সদস্যকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছিল ইউনুসের প্রশাসন। এরাই আবার মানবাধিকারের কথা বলে।

এই অন্যায় একজনের সাথে নয়, হাজার হাজার জনের সাথে হয়েছে।

এবার গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাঁকে। জামিন মঞ্জুর করে ঠাকুরগাঁওয়ের একটি আদালত।

কারাগারে চিকিৎসার অভাবে তাঁর শরীর অসুস্থ হয়ে পড়েছে।

ভুয়া মামলা দিয়ে এভাবেই এক একজনকে হেনস্থা করা হচ্ছে।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হন সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম।

অন্যায় কে করেছে আর শাস্তি কার হয়?

এদিকে একই মামলায় তাঁর ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখনও দিনাজপুর কারাগারেই আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *