ঢাকা: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। কথায় আছে না অরাজক অবস্থা? সেই অরাজকতা চলছে এই বাংলাদেশে। না আছে নির্বাচিত সরকার, না আছে পুলিশ প্রশাসন, না আছে আইন- সব এক ঘাটে নিয়ে এসেছে ইউনূস গং।

তাই চুরি, ডাকাতি, মব, খুন কোনো কিছুতে ভয় নেই আর। কেউ বলার নেই, শাস্তি দেবার নেই- তাই ঘটেই চলেছে একটার পর একটা ঘটনা।

এবার রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এক নারী ব্যাংকারের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।

যার বাড়িতে চুরি হয়েছে ওই ব্যাংকারের নাম তাজরীন খান আদ্রিতা। তাঁর বাসা থেকে ২৭ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা চুরি হয়েছে। চুরি করেছে তারই আপন মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক (৩০)।

পরে সেসব অলঙ্কার বিক্রি করে দেয় ‘মায়মুনা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে।

এ ঘটনায় মামলার পরে অভিযুক্ত সৌমিক ও চোরাই অলঙ্কার ক্রেতা দোকানী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। সোমবার দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময়ে উক্ত পরিবারটির ড্রয়ারে থাকা ১১ ভরি স্বর্ণালংকার চুরি করে সৌমিক।

এসব অলঙ্কারের বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। চুরি হওয়া অলঙ্কারের মধ্যে রয়েছে ৫ ভরি ওজনের পূর্ণ সেট, দুই ভরির ৩টি চেইন, এক ভরির ৩টি ব্রেসলেট, এক ভরির দুটি চুরি, এক ভরির ৪ জোরা স্বর্ণের কানের রিং রয়েছে।

এবং এর পাশাপাশি নগদ ১ লাখ ৭০ হাজার টাকাও চুরি করে।

চুরি করে সোজা মানিকনগরের মায়মুনা জুয়েলার্সে বিক্রি করে এবং একথা স্বীকার করে সে।

ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে এমন হাজার হাজার ঘটনা ঘটছে! কয়টার শাস্তি হয়? ইউনূস নীরব!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *