ঢাকা: ইউনূস রাষ্ট্র ক্ষমতা দখল করেছে পাকিস্তানপন্থী জামায়াতকে সাথে নিয়ে।

আর ইউনূস ক্ষমতায় বসেছেনই এই দেশকে ধ্বংস করার জন্য।

বিগত ১৭ মাস বাংলাদেশ দেখেছে বঙ্গবন্ধুকে অপমান করার ধৃষ্টতা, মুক্তিযুদ্ধের প্রকাশ্য বিরোধীতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার ঘৃণ্য প্রয়াস।

এদেশে মুক্তিযোদ্ধাদেরও হত্যা-অপমানের ঘটনা ঘটিয়েছে ইউনূসের মব-সন্ত্রাসীরা। গলায় পরিয়েছে জুতার মালা।

ইউনূস একটি পাতানো নির্বাচন ও গণভোট দিয়ে বাংলাদেশের সংবিধান বাতিল করতে চায় পাকিস্তানিপন্থীদের সাথে ক্ষমতা হস্তান্তর করে।

ভোটই নেই আবার গণভোট। সংবিধান বিরোধী সব কর্মকাণ্ড। আর এর প্রচার চালাচ্ছে হ্যাঁ, না বুঝিয়ে।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার যখন সর্বশক্তি নিয়ে প্রচার মাঠে, তখনই নির্বাচন কমিশন (ইসি) শক্ত অবস্থান নিলো।

বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী কোনো পক্ষ নিতে পারবেন না।

তারা যদি ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে প্রচার চালান, সেটি হবে দণ্ডনীয় অপরাধ।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে কমিশন।

সাংবিধানিক সংস্থাটির এমন আকস্মিক পদক্ষেপে হকচকিয়ে গেছেন সরকারের কর্তাব্যক্তিরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *