গোপালগঞ্জ: দেশে জঙ্গী, সন্ত্রাসীরা নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে। নতুন সরকার এসেছে, কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ চলছে যথারীতি।

এবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনায় কেউ হতাহত হননি। জানা যায়, এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটে।

গুলিতে বাড়ির বেডরুমের জানালার গ্লাস ভেঙে গেছে। হঠাৎ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যবসায়ীর পরিবার এবং এলাকাতেও আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী সুমন শেখ এই বিষয়ে বলেন, “তারাবির নামাজ শেষে বাড়ির নিচ তলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় পরপর চারটি বিকট শব্দ হয়। তাৎক্ষণিক দ্বিতীয় তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙা ও চারটি ছিদ্র দেখতে পাই।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *