ঢাকা: ত্রয়োদশ সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ। এবং তাঁর সঙ্গী হিসেবে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
আজ, বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদ সদস্যরা তাঁদের নির্বাচিত করেন।
উল্লেখযোগ্য যে, টানা ছয়বারের নির্বাচিত সাংসদ হাফিজ উদ্দিন আহমদ বিএনপি সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
আর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
আজ, বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সাংসদ খন্দকার মোশাররফ হোসেন সভাপতি করেন।
এবং নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।
