বান্দরবান: হাসনাত আব্দুল্লাহ কোথায়? দেখা গেলো তিনি মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন।

হঠাৎ বান্দরবানের লামা ও আলীকদমে গিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার তথা ২২ ফেব্রুয়ারি লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে তাকে। মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনি উপজেলার ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ঘুরতে দেখা গেছে।

ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গীও ছিলেন।

তবে কোন কারণে হঠাৎ করে এই ভ্রমণ তা এখনো জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *