চট্টগ্রাম: আহারে, কেন যে জন্মেছিলি এই অভাগা দেশে!? তোকে তো বাঁচতে দিলো না ধর্ষকরা!

গলাকাটা এক শিশুকন্যা ইকো পার্কের রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছে!এমন ঘটনায় কে না চমকে উঠবে! একে ভৌতিক কান্ড ভেবে ভয়ে দাঁতকপাটি লেগে বসে থাকার মতো ঘটনা।

না, এটি ভৌতিক অথবা অতিপ্রাকৃত কোনো ঘটনা নয়।

ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ডের ইকো পার্কে।

ছয় সাত বছর বয়সের একটি বাচ্চা মেয়েকে গলা কাটা অবস্থায় সীতাকুণ্ডের ইকো পার্কের পথ ধরে হাঁটতে দেখে স্থানীয় কিছু শ্রমিক।তারা ওখানেই কন্সট্রাকশনের কাজ করছিলো। বাচ্চা মেয়েটিকে দেখে ওরা দৌড়ে পালায়নি।

বাচ্চাটির শ্বাসনালী কাটা গেছে তাই শ্রমিকদের প্রশ্নের উত্তরে কিছুই বলতে পারছিলো না।

শুধু কাটা গলা দিয়েই যে রক্ত পড়ছিলো তা নয়, বাচ্চাটির দুই পা বেয়েও রক্ত পড়ছিলো। ধর্ষণ করা হয় তাকে। পচে গেছে এই সমাজটা।

সেই বাচ্চাটা মারা গেছে। তাকে বাঁচানো যায়নি।

ঐ কয়জন শ্রমিকই অ্যাম্বুলেন্সের অপেক্ষায় না থেকে বালির ট্রাকে চড়িয়ে সীতাকুণ্ডের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

স্বাস্থ্যকেন্দ্রে এর চিকিৎসা সম্ভব নয় তাই স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়।

এত কিছুর পরেও শিশুটি মারা যায়নি, চট্টগ্রাম মেডিকেলে শিশুটির চিকিৎসা চলছিলো। কিন্তু সব শেষ।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এই রাষ্ট্র কি খুনী, ধর্ষকের শাস্তি দেবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *