বগুড়া: হিরো‌ আলমের বিতর্ক সঙ্গ ছাড়ে না। এর আগেও বহু ঝামেলায় জড়িয়েছেন তিনি। ফের গ্রেপ্তার করা হয়েছে হিরোকে।

বগুড়ায় বিয়ের প্রতিশ্রুতি ও চলচ্চিত্রে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় হিরো আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

পুলিশ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করে।

জানা গিয়েছে, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগে বলেছেন, হিরো আলম নাকি তাঁকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন এবং চলচ্চিত্রে নায়িকা বানানোর প্রলোভনও দেখান।

আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সেই নারীকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় বলে অভিযোগে বলা হয়। অভিযোগ, তাঁকে মানসিক চাপ ও হুমকিও দেয়া হয়।

এই অভিযোগের ভিত্তিতে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা, আলামত সংগ্রহ ইত্যাদি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *