ঢাকা: নতুন সরকার এসেছে। প্রশাসনের দিক দিয়ে আমুল পরিবর্তন হচ্ছে। ইউনূসের সময়কার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে ঈদের পর। সেনাবাহিনীতেও রদবদল চলছে।

এবার দেশে পুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগও নেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কথা বলেন।

তিনি বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।

পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে। এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ দেওয়া হবে, সেটা যথাসময়ে জানানো হবে।

সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *