ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রাথমিকভাবে আগামি ৭ জুন থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুমোদনের পরেই প্রকাশ করা হবে আনুষ্ঠানিক সময়সূচী।
৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের পক্ষে প্রায় সকলেই মত দিয়েছেন। এই নিয়ে সভা ডাকা হয়েছিলো। সভায় উপস্থিত সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা মত দিয়েছেন।
