ঢাকা: ভারত থেকে আসছে নন বাসমতী চাল। দেশের সবচাইতে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ১১ দিনে ৩ হাজার ২২০ টন (নন-বাসমতী) মোটা চাল আমদানি করা হয়েছে।
নয়টি ট্রাকবোঝাই এসব চাল বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে।
এই সমস্ত চালের আমদানিকারক প্রতিষ্ঠান হচ্ছে হাজী মুসা করিম অ্যান্ড সন্স।
এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
ভারত বিরোধিতা করলেও চাল খেতে কোনো আপত্তি নেই সেইসব পাকিস্তানের বন্ধুর।
জানা যাচ্ছে, ২৭ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে ২৩ চালানের মাধ্যমে মোট ৩ হাজার ২২০ টন চাল আমদানি হয়েছে।
এর আগে গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ টন চাল।
১৮ ফেব্রুয়ারি ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার, যার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে আগামি ৩ মার্চ পর্যন্ত।
