ঢাকা: ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে ৫ আগস্টের পর।‌তবে এর পারদ আরো চড়েছে বর্তমানে আসিফ নজরুলের মিথ্যা বের কয়েকটি বক্তব্যে। তাছাড়া বাংলাদেশের গা জোয়ারি মনোভাব অধিক দেখা গিয়েছে মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে।

যাই হোক, শনিবার বাংলাদেশকে গো হারানো দিলো ভারত।

অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপের (2026 Under-19 Men’s Cricket World Cup) ম্যাচ ডাওয়ার্থ-লিউইস নিয়মে ১৮ রানে জয় পেল ভারতীয় দল।

এদিন দেখা গিয়েছে, ম্যাচ শুরু হওয়ার আগেই উত্তেজনার পারদ চড়ে গিয়েছিল। টসের সময় দুই অধিনায়ক করমর্দন করেননি।

মাঠে নামার সময় দুই দলের ক্রিকেটাররা পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেননি।

তাছাড়া আছে বৃষ্টি, ভেজা আউটফিল্ড, ম্যাচে বারবার বিঘ্ন ঘটে। ফলে একটা ঘটনাবহুল ম্যাচ ছিলো।

উল্লেখযোগ্য যে, এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকেপরাজিত করে ভারতীয় দল। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে থাকল ভারতীয় দল।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায়।

বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় ভারতের ইনিংস চলাকালীন আম্পায়াররা সিদ্ধান্ত নেন, দুই দলের ইনিংসেই ৪৯ ওভার করে খেলা হবে। কিন্তু বাংলাদেশের ইনিংস চলার সময় ফের বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় তাদের ইনিংস ২৯ ওভারে নামিয়ে আনা হয়।

বাংলাদেশের সংশোধিত টার্গেট হয় ১৬৫ রান।

তবে ১৬০ এর ঘরেও পৌঁছাতে পারেনি বাংলাদেশ। টার্গেটে নেমে ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন। আজিজুল হাকিম তা মিম এবং ইকবাল হোসেন ইমন দুটি করে উইকেট নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *