ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর আজ প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

এদিন, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন।

কট্টরপন্থীদের কড়া বার্তা দিলেন তারেক রহমান। ‘বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। ধর্মের নামে উন্মাদনাকে বরদাস্ত করা হবে না। আইনের চোখে এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।’

বলেন, “নির্বাচনে ভূমিধস জয়ের পরেও দলীয় কর্মীদের শান্ত থাকতে বলেছিলাম আমরা। যাতে করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই বিজয় মিছিল বের করতেও নিষেধ করছিলাম।”

পরিষ্কার জানালেন, ধর্মীয় উন্মাদনা মেনে নেয়া হবে না। মূলত হিন্দুরা বলা যায় উপায়ন্তর হয়ে এবার বিএনপির ওপর আস্থা রেখেছে। হয়তো পরিস্থিতি কিছু পাল্টাবে এমনটা আশা করছেন তাঁরা।

তারেক রহমান বলেন, “দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ধর্মের নামে উন্মাদনা মেনে নেওয়া হবে না। প্রত্যেক বাংলাদেশি নাগরিকের জন্য আইন সমান। প্রতিষোধ কিংবা প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আমরা। এটা ভিন্নমতের সকলের দেশ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *