ঢাকা: মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছে, জঙ্গী ইউনূস দেশের জনগণকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ছেড়েছে।

বিএনপি ভোট পেয়েছে জনগণের প্রত্যাশার ভোট। তাই দেশের প্রতি বিএনপি অবশ্যই দায়বদ্ধ।

এবার অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে আলাদা গেজেট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই গেজেট প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন।

তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

এদিকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রবেশ করেছেন।

শপথ গ্রহণ করার পর আজই প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *