ঢাকা: হত্যা করা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে।

কর্মচারীর ছুরির আঘাতে নিহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া।

জানা গেছে, বেতন নিয়ে ঝামেলা এবং অন্য বিভাগে বদলির করার ফলে ঐ শিক্ষিকাকে ছুরি দিয়ে মারে ওই কর্মচারী। পরে আবার নিজের গলায়ও ছুরি চালিয়েছেন এই কর্মচারী।

ঘটনাটি ঘটে বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে।

জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে ছুরিকাঘাত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফজলুর রহমান নামে এক কর্মচারী।

পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তাকে এমন অবস্থায় দেখে ফেলেন কয়েকজন শিক্ষার্থী।

এই ঘটনার খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের দেহ উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা যাচ্ছে, সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাহমুদ জানান, ফজলুকে বদলি করা হয় প্রায় দুই মাস আগে।

তবে তিনি নাকি এটা মেনে নিতে পারেননি। এটা নিয়ে অনেক রেষারেষি হয়। তবে কেন বদলি মানেননি তিনি তা জানা যায়নি।

তবে ঘটনা‌ শুধু কী এটাই নাকি আরো কিছু আছে তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *