যশোর: নির্বাচনের আগে নারী নিয়ে আর হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে উঠেপড়ে লেগেছে রাজনৈতিক দলগুলো। ওরা জানে এই জায়গাতেই আসল গণ্ডগোল, তাই এই দুটো বিষয়ে আলোকপাতের চেষ্টা করছে।

কেউ বলছে হিন্দুদের জন্য শহীদ হয়ে যাবে, কেউ বলছে নারীদের আর কষ্ট করার দরকারই নেই।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই। ৭১ সালে তাদের কারণে লক্ষ লক্ষ মা-বোন তাদের ইজ্জত হারিয়েছে।

আজ, সোমবার, ২ ফেব্রুয়ারি দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যাই হোক দেশদরদী বা জনদরদী হতে পারে না।

এমনকি শফিকুর রহমানের আইডি হ্যাক নিয়েও কথা বলেন তিনি।

“তীব্র সমালোচনার মুখে তারা এখন বলছে আইডি হ্যাক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি অসম্ভব। একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা নির্বাচনের আগে জনগণের সামনে এভাবে মিথ্যা বলছেন। যারা অবলীলায় মিথ্যা বলে, তারা কখনোই দেশের মঙ্গল করতে পারে না”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *