ঢাকা: জামায়াত চিপায় পড়ে এখন ফেসবুকে আইডি হ্যাকের ন্যারেটিভ তৈরীর চেষ্টা করছে।
তবে চেষ্টা করলেই তো সবসময় সব সফল হয় না।
একটা দলের দলীয় প্রধান, নিজের আসনেই ঝাড়ু পিটা খাচ্ছে, তারা নাকি আবার নির্বাচনে জয় লাভের স্বপ্ন দেখে !
ভন্ডদের প্রতিহত করতে জেগে উঠছে দেশ।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘নারীবিদ্বেষী পোস্টের’ প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
শফিকুর সাহেব, যিনি ধর্ম পকেটে নিয়ে ঘোরেন তিনি কর্মজীবী নারীদের বলেছেন পতিতা!
এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে সারা দেশ।
এদিকে, ”শফিকের দুই গালে জুতা মারো তালে তালে” শ্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঝাড়ু মিছিল বের হয়।
পাল্লা হাতে গোলামের পুত, মা বোনকে বলে প্রস্টিটিউট – ইত্যাদি ব্যানার দেখা যায়।
জামায়েতের আমির শফিকুর রহমানের নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদী ঝাড়ুর মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন প্রতিবাদীকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখান তারা।
‘কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল’ লেখা ব্যানারে আয়োজিত সমাবেশে ছাত্র ফেডারেশন নেত্রী সীমা আক্তার বলেন, “বাংলাদেশ এখন নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে বুলিং করা হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফেইক ও বট আইডির মাধ্যমে নারীদের সোশাল মিডিয়াগুলোতে আক্রমণ চালাচ্ছে।”
সমাবেশ থেকে জামায়াত আমিরের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
