ঢাকা: হেরে গেলেন রাজাকার নারীবিদ্বেষী কট্টরপন্থী জামায়াতের আমির শফিকুর রহমান। তাঁর নিজের আসনেই সাপোর্ট পেলেন না। টাকা ছড়াছড়ি তো কম হয়নি। তারপরেও…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ডা. মো. শফিকুর রহমান তাঁর নিজ ভোটকেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও বেসরকারি ফলাফলে এমন ছবি দেখা যায়।
ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন শফিকুর রহমান।
নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাঁর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে পেয়েছেন ৫৬০ ভোট।
অন্যদিকে, বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট।
