ঢাকা: ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ধুয়ে দিলেন ইউনূসকে। এবং মুখোশ উন্মোচন করছেন ধীরে ধীরে।
মূলত একটা নির্বাচিত সরকার সরানোর পেছনে কার হাত ছিলো, কীভাবে জামায়াতের হাত ধরে ইউনূস ক্ষমতায় এসেছেন সব বলে ফেললেন মির্জা আব্বাস।
তিনি বলেছেন, ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা (এনসিপি)।
সরকার প্রধান নিজেই বলেছে ওরা তাকে বসিয়েছে৷ তাই জামায়াত আর এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় বিএনপির ঢাকা-৮ আসনের প্রার্থী কথাগুলো বলেন।
রাজাকার জামাতকে বিঁধে তিনি বলেন, পুরোনো শকুন ১৯৭১ সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, এখন পর্যন্ত এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি।
তারা সকাল-বিকাল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে। একটি চক্র ভোট ব্যাহত করার চেষ্টা করছে। চক্রটি নতুন নয়। এ সময় কর্মী সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা (এনসিপি)। সরকার প্রধান নিজেই বলেছে ওরা তাকে বসিয়েছে৷ আর তাই ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত আর এনসিপি।
তিনি আরও বলেন, জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা। কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে।
বিএনপির সিনিয়র এই নেতা অভিযোগ করেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় নেয়ার জন্য চেষ্টা চলছে, যদি না পারে তাহলে নির্বাচন বানচাল করবে।
