নোয়াখালী: এই রাজাকারদের চরিত্র কথা বলে! জান্নাতের টিকিট যারা দেয় তারাও ধর্ষণ‌ করে?

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে অসহায় এক বিধবা নারীকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে জামায়াতের এক সমর্থকের বিরুদ্ধে।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই নারী কাউছারকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত মো. কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী নারীও ঐ একই এলাকার বাসিন্দা।

আসলে অসহায়ত্বের সুযোগ নেয়া জামাত শিবিরের ধর্ম।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুই মাস আগে অভিযুক্ত জামাতি কাউছার একটি সংস্থা থেকে ওই নারীকে টয়লেট বসানোর জন্য ১০টি রিং ব্যবস্থা করে দেন। আবার গত ২৭ ডিসেম্বর শীতের কম্বল নেওয়ার জন্য ওই নারীকে ফোন করেন।

পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল আনতে কাউছারের বাড়িতে গেলে তিনি একা পেয়ে ওই নারীকে ধর্ষণ করেন।

ধর্ষণের পর হুমকিও দেন ঘটনা কাউকে জানালে মহিলার মেয়েকে খুন করবেন বলে।

এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ পেয়েছি। ঘটনার তিন সপ্তাহ পরে বাদী লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে জামাতি প্রশাসন যে কতটুকু এর বিচার করবে তা তো দেশবাসী জানে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *