ঢাকা: আবারো কি সাংবাদিক হত্যা দেশে? ইউনূস এই স্বাধীনতা দিয়েছেন সাংবাদিকদের?

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, তিনি গতকাল প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।

৭০ বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদকে উদ্ধারের পর তার স্ত্রী ও সন্তানরা হাসপাতাল নিয়ে গিয়েছিলেন।

মরদেহের ময়নাতদন্ত করা হবে কী না জানতে চাইলে ওসি বলেন, ওনার স্ত্রী-সন্তানরা কী বলে সেটার ওপর নির্ভর করছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে সহ হত্যা এখন আত্মহত্যা হয়ে যাচ্ছে, সব হত্যা এখন হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে যাচ্ছে!ইউনূসের আমলে যেমন নির্যাতিত হিন্দুরা তেমন নির্যাতিত সাংবাদিকরা। তাই এই মৃত্যুকেও স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নেয়া কঠিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *