কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহর আখড়াবাড়িতে লালন স্মরণোৎসব শুরু হয়েছে আজ সোমবার, ২ মার্চ।

তবে এবার তিনদিন নয়, একদিন হবে স্মরণোৎসব। রমজানের কারণে দুপুর থেকে মাত্র এক দিন উদযাপিত হবে লালন স্মরণোৎসব। হবে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা।

যদিও স্মরণোৎসব রমজানে বাধা সৃষ্টি করতো না। এই বছর লালন স্মরণোৎসবে শুধুমাত্র সাধুসঙ্গ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ মার্চ) আলোচনা অনুষ্ঠান ও বাউলদের আপ্যায়নের মধ্য দিয়েই শেষ হবে আয়োজন। সাধুসঙ্গ চলবে রীতি অনুসারে।

স্থানীয় ফকির সামসু শাহ বলছেন, ‘আত্মশুদ্ধি লাভের জন্য এবং ভালোবাসার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা আগত হচ্ছেন। তাদের বসার স্থান দেখিয়ে দেয়া হচ্ছে। সবার সঙ্গে দেখা, সাক্ষাৎ ও কুশল বিনিময় চলছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *