মাদারীপুর: ঈদের আগে সারা বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা আরো বেড়েছে।

মাদারীপুরের রাজৈরে যাত্রীবহনকারী পিকআপ ও ট্রাকের মারাত্মকভাবে মুখোমুখি সংঘর্ষ লাগে।

এই ঘটনায় দুই শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

ঈদের আগে একের পর এক দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া গাড়ি চালনা তো আছেই।

শুক্রবার (২০ মার্চ) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রীবহন করে একটি পিকআপ বরিশালের দিকে যাচ্ছিল। মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় আসামের পরেই বিপরীত দিক বরিশাল থেকে ছেড়ে আসা একটি গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুই শিশুসহ ১০ জন আহত হয়। দুর্ঘটনার ফলে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় দুই ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায় , আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে হাইওয়ে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *