চট্টগ্রাম: ৭ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি মসজিদের ছাদ থেকে মোহাম্মদ ফাহিম (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার, ২৮ মার্চ বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ফাহিম চাঁদপুরের প্রবাসী দম্পতির সন্তান। সে মুরাদনগরের এক আত্মীয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

হঠাৎ করেই ফাহিম নিখোঁজ হয়ে যায়। জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ফাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

দীর্ঘ সময় খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

অবশেষে বিকেলে মুরাদনগর গ্রামের ওয়াকিল আহমদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন আহমদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত একটি মসজিদের ছাদে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কিন্তু এইটুকু বাচ্চা কীভাবে ফাঁস দেবে? আর ফাঁস দেবেই বা কেন? কে মারলো তাকে? মাদ্রাসায় কিছু ঘটেনি তো?

এমন রহস্যজনক মৃত্যুতে মুরাদনগর এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *