ঢাকা: কখনো দেখেছেন মসজিদের ইমাম সাহেবগণ বলাৎকারের বিপক্ষে প্রতিবাদের ভাষায় একটু কথা বলতে? দেখবেন না। কারণ তারা মরে গেলেও বলবে না।

শুক্রবারের জুম্মায় অনেক বিষয় নিয়েই আলোচনা-সমালোচনা হয় কিন্তু বলাৎকার নিয়ে সব নীরব। ওয়াজ মাহফিলের অবস্থাও এক।

কোন নারী মোটা, কোন নারী এগুলো আলোচনা হয় ওয়াজে কিন্তু এই গুরুতর অপরাধ নিয়ে কথা বলার কেউ নেই!

লেখক তসলিমা নাসরিন মাদ্রাসায় ধর্ষণের বিষয়ে অনেক লেখা লিখেছেন। ঘটনাগুলোর বিরোধিতা করেন তিনি।

তিনি বলেন, “আমরা সবাই জানি শিশুনির্যাতন কোথায় হয়। কোথায় আবার? মাদ্রাসায়। আল্লাহরসুল যেখানে, নির্যাতন সেখানে। আল্লাহরসুল যেখানে, খুনখারাবি সেখানে। আল্লাহরসুল যেখানে, বলাৎকার সেখানে।

মাদ্রাসায় শিশুনির্যাতন হয় জেনেও যে পিতামাতারা সন্তানদের মাদ্রাসায় পাঠায়, ধর্ষণ- বলাৎকারের শিকার হওয়ার জন্যই তাদের পাঠায়।

মাদ্রাসায় পড়া সন্তানের পিঠে চড়ে পুলসেরাত পার হওয়াই তাদের মূল উদ্দেশ্য। এ কারণেই শিশুরা নির্যাতিত হলেও মাদ্রাসা বন্ধ হয় না, বছর বছর ছাত্র-ছাত্রী সংখ্যা বাড়ে।

সরকার কেন মাদ্রাসা বন্ধ করছে না? করছে না কারণ সরকারকে ধর্ম- ব্যবসা করে খেতে হয়”।

এবার মেহেরপুরের মুজিবনগরে এক মাদ্রাসা শিক্ষক বলাৎকার করেছে ছোট্ট শিশুকে। ঐ শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তার ছেলের এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদ্রাসার আরবি শিক্ষক নুর উদ্দিন বিভিন্ন সময়ে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন।

খবর পেয়ে ভুক্তভোগীর বাবা মাদ্রাসায় এসে স্থানীয়দের মধ্যে ঐ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখতে পান। পরে ছেলের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন পুরো ঘটনা।

স্থানীয়দের মধ্যে আরও কয়েকজনের শিশুর সঙ্গেও এই একই ধরনের ঘটনারষ ঘটেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *