ঢাকা: এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তা, চাল চলনে মনে হয় না তিনি এই গ্রহের মানুষ। মনে হয় ভিন গ্রহের।

তিনি যদি দেশের জনগণ তথা ১৮ কোটি লোককে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে এই পদে বসে আছেন কেন? জনগণকে ধোঁকা দিয়ে কেন নিজের পেট ভর্তি করছেন?

কেন এই দেশটাকে অন্ধকারে ঠেলে দিয়েছেন?

এবং বলেই দিয়েছেন যে দেশের জনগণের আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।

কী বলেছেন শুনি:

দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আপনারা সবসময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে যায়। তো দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।’

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই নির্লজ্জ কথাগুলো বলেন তিনি।

এত সহিংসতা, এত খুন- আর অপদেষ্টা বলছেন, উৎসবমুখর নির্বাচন হবে। নির্বাচন ঘিরে কোনো ধরনের অসুবিধা হবে না।

দেশে হিংসা ছড়াচ্ছে, বোধ নেই অবোধের। বিন্দাস আছেন।

তাঁর কথা অনুযায়ী, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার বিষয়ে তিনি বলেন, যে সহিংসতার ঘটনা ঘটছে, সেগুলোর বেশিরভাগই নিজেদের দলের ভেতরে। কোনো অনুষ্ঠানে একজনকে দাওয়াত দিলে দু’জন চলে আসে। তখন সিদ্ধান্তের অমিল হলে নিজেরাই লেগে যাচ্ছে। এজন্য জনসচেতনতা জরুরি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *