কিশোরগঞ্জ: ৫ আগস্ট থেকে শুরু হয়েছে, এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো বিদ্যমান দেশে। আগুন, মব, খুন প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে।

কিশোরগঞ্জ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুরপাড় এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।

আগুনের ঘটনায় দুটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগে বা লাগানো হয় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পুকুরপাড় এলাকার মার্কেটে।

শীতের সময় আগুন ছড়াতে বেশিদেরি লাগে না। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দুটি দোকানে।

এতে গাইটাল বাসস্ট্যান্ড পুকুরপাড় এলাকার একটি ইজিবাইক বিক্রয়কেন্দ্র সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে এইসব ঘটনা এখন আর বিশ্বাসযোগ্য নয় কারণ সারা দেশ পুড়িয়ে ছাই করে ফেলছে সন্ত্রাসী গোষ্ঠী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *