ফরিদপুর: ক্রমাগত হামের উপদ্রব বাড়ছে।ফরিদপুরেও ক্রমেই বেড়ে চলেছে হামে উপসর্গের রোগীর সংখ্যা।
হাম উপসর্গ নিয়ে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১০ জন শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এক শিশু।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, হামের উপসর্গ নিয়ে মারা যায় রহিমার বয়স সাত মাস। শিশুটির পরিবার মাদারীপুর জেলার ঝাউদি সদর উপজেলার বাসিন্দা।
গত ২৭ মার্চ শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। পাঁচ দিন চিকিৎসা শেষে বুধবার বিকালে শিশুটির মৃত্যু হয়।
তিনি আরও বলেন, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে মোট ২৩ জন শিশু হামের চিকিৎসা নিচ্ছে।
