রাজশাহী: হাম মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। রাজশাহী বিভাগের পরিস্থিতি করুণ। হাম রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

গত কয়েক মাসে এই অঞ্চলে হামে আক্রান্ত হয়ে অন্তত ৪৭ শিশুর মৃত্যু হয়েছে; যার মধ্যে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ২৯ জন।

অভিভাবকরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলায় আক্রান্তের সংখ্যা বেশি।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান মো. হাবিবুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিভাগের ২৪৬ জন শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছে; যার মধ্যে ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ১৭ মার্চ পর্যন্ত সংগৃহীত নমুনার ভিত্তিতে সংক্রমণের হার ৩১ দশমিক ৩০ শতাংশ বলে জানান তিনি।

এদিকে, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান বলছেন, চলতি মার্চ মাসে এ জেলায় ১১৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে ১০ জনের মৃত্যু এবং ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে হাসপাতালে ২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

হামের প্রাদুর্ভাব বিশেষ করে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, যশোর ও নাটোর জেলায় এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তত্ত্বাবধানে পরিচালিত পরীক্ষায় আক্রান্ত শিশুদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের কর্তারা বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। নির্দেশনা জারি হয়েছে। কিন্তু নির্দেশনা আর বাস্তবতার ফারাকটা ঠিক কতটা তা পরিস্থিতি দেখেই অনুমান করা যাচ্ছে।

হাম কোনো নতুন রোগ না, এর টিকা আছে, চিকিৎসা আছে। কিন্তু ব্যবস্থাপনা না থাকলে টিকা আর চিকিৎসা থাকলেই কী আর না থাকলেই কী।

যে দল জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, তাদের কাছ থেকে জনগণের জন্য দায়িত্ববোধ আশা করাটা হয়তো বেশি চাওয়া। খুব ভয়ঙ্কর পরিস্থিতি চলছে দেশে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *