ঢাকা: দেশে হাজার হাজার হাম-আক্রান্ত
নিষ্পাপ শিশুর আর্তনাদ! শিশুঘাতক ইউনূসের লিপ্সায় ২৮ দিনে ১৬৯ মৃত্যু! ভয়াবহ পরিস্থিতি দেশের। যারা শিশুঘাতক তাদের বিচার কী হবে?
এই অবস্থায় চলছে হামের টিকাকরণ। ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় আজ রবিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।
ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেয়া চলতে থাকবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুরা এই টিকা নিতে পারবে।
এছাড়াও আগামি ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে, এবং চলবে ১১ মে পর্যন্ত।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এই কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে জানান, চারটি সিটি করপোরেশন এলাকায় মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
