ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্রমশ সন্দেহ বাড়ছে। শেষ অবধি এই খেলা কোথায় গিয়ে ঠেকে সেটা দেখার।
তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। জনগণ আতঙ্কিত। সহিংসতার আশঙ্কা ১০০%! কেউ কেউ বলছেন, নির্বাচন এসেই পড়লো। যে কোনো মুহূর্তে একটা বড় কিছুর আশঙ্কা করা হচ্ছে।
এবার জনশৃঙ্খলা রক্ষার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগামিকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ কয়েকটি স্থানে সভা এবং সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ও মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
এছাড়াও প্রতিবাদ কর্মসূচি করে যেন সড়ক বন্ধ হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
