পিরোজপুর: দেশে আবারো হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেয়ার সাথে সাথে জিনিসপত্র লুটপাট, এবং হামলার ঘটনা সংঘটিত হয়েছে।
নতুন সরকার ক্ষমতায় বসার পরেও কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার থেমে নেই।
পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে এক বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় রণজিৎ দাস (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে।
জানা গিয়েছে, ১৫ থেকে ২০জনের একটি দল রণজিৎ দাসের বাড়িতে প্রবেশ করে প্রথমে ঘরে থাকা মালামাল লুট করে নেয়। পরে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
এমন অপকর্মে রণজিৎ দাস বাধা দিতে আসেন। হিন্দুবিদ্বেষী , মৌলবাদের দল তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে। ঘটনা ঘটিয়েই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আগুনে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিস পুড়ে গেছে ।
আহত রণজিৎ দাস চিকিৎসাধীন রয়েছেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে কবে কী হবে, সেটা সরকার আর প্রশাসন ভালো বলতে পারবে।
