Oplus_131072

ঢাকা: মির্জা আব্বাসের দেশেই মস্তিষ্কে দুটো অস্ত্রোপচার হয়। তবে শারীরিক অবস্থার সেরকম উন্নতি না হওয়ায় তাঁকে সিঙ্গাপুর নেয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে।

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান এবং তাঁকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।

সেখানে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

ঢাকা থেকে সিঙ্গাপুর যাবার সময় মির্জা আব্বাসের শারীরিক কোনো জটিলতা দেখা দেয়নি বলে জানান রফিকুল ইসলাম।

বর্তমানে আইসিইউতে রেখে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে।

হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জনগণ তাঁর জন্য দোয়া করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *