ঢাকা: চলে এলো খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বীরা অপেক্ষা করে আছেন ঈদের জন্য।
চাঁদ দেখা নিয়ে প্রতিবারই উৎকন্ঠা থাকে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এদিন, সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করবেন। সারা দেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ বিশ্লেষণ করা হবে এই সভায়।
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
চাঁদ দেখার তথ্য সরাসরি জানানোর জন্য নির্দিষ্ট টেলিফোন নম্বর কয়েকটি ব্যবহার করা যাবে— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।
