ঢাকা: চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করা হলো এনসিপি নেতাকে। এখন একথা বলতেই হয়, খেলা যে চলছে কোন লেভেলে। টোকাইরা তো দেশ ধ্বংসের কারিগর।
চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে কামালপুর ফাঁড়ি পুলিশ। পরে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।
এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করছেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জামালপুর জেলার এক ব্যক্তির চেক ডিজঅনারের মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত এবং তিন লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি ছিলেন তিনি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেছেন, ‘চেক ডিজঅনারের মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। এজন্য গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।’
