ঢাকা: নতুন সরকার গঠিত হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। অনুষ্ঠানে ভারত-সহ ১৩ দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।
ভারতের তরফে বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও লোকসভার স্পিকার ওম বিড়লা থাকবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ ১৭ ফেব্রুয়ারি।
সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সকালে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুত।
বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে হবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তাঁরা। পরবর্তীতে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে।
শপথ অনুষ্ঠান উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
