ঢাকা: ঢাকার প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্য “সাকরাইন” উৎসব বন্ধ করে দিলো উগ্র ধর্মীয় মৌলবাদী রাজাকার দল জামায়াতে ইসলামীর তৌহিদি জনতা।

এরা সৌন্দর্য বোঝে না, ঘুড়ি বোঝে না, হত্যা বোঝে।

পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন হয়। মূলত এই দিন বিকেলে ঘুড়ি উড়িয়ে এলাকার প্রতিবেশীদের সাথে খেলার মাধ্যমে সম্প্রীতির উৎসব হয়ে থাকে, রাতে পিঠে পায়েস খাবার প্রতিবেশীদের মাঝে আদান প্রদানের মাধ্যমে সম্পর্কের মেল বন্ধন দৃঢ় হয়।

ঢাকার শাখারি বাজার, লক্ষ্মীবাজার, নরিন্দা, গেন্ডারিয়া, ধোলাইখাল, তাতিবাজার এলাকায় এই উৎসব হয়ে থাকে।

এই ঐতিহ্যবাহী উৎসবকে হিন্দুদের উৎসব ট্যাগ দিয়ে বন্ধ করে দিলো জঙ্গি ইউনুসের তৌহিদি নামের জঙ্গি জনতা।

পুরান ঢাকার আকাশে আর ঘুড়ি না।
সাকরাইন বন্ধ—সংস্কৃতি নয়, নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশের আত্মা! সব নিষিদ্ধ হয়ে যাচ্ছে।

অবৈধ জামাতি ইউনুস ক্ষমতায় এসেই প্রমাণ করেছে —এ দেশ তাদের কাছে তালেবানি পরীক্ষাগার।
আজ সাকরাইন, কাল পহেলা বৈশাখ।

মৌলবাদীর হুঁশিয়ারি—কোনো ধরনের অনুষ্ঠান বা আয়োজন করা হলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

সাকরাইন একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব হলেও পুরান ঢাকার আলেম–ওলামাদের একটি অংশ এটিকে ‘বিধর্মীদের কাজ’ বলে মনে করছেন। তাদের মতে, এ ধরনের উৎসব অপসংস্কৃতির চর্চা এবং ধর্মীয় অনুশাসন ভঙ্গ করে এমন আয়োজন সভ্য সমাজের জন্য হুমকি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *