সিলেট: বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা আছেই। তবে এত বড় বড় দুর্ঘটনা হ্রাসের কোনো পদক্ষেপ নেই। একদম নেই। একটা টু শব্দ দিতে শোনা যায় না সরকারকে।

এবার হবিগঞ্জের মাধবপুরে বুধবার রাতে লাইনচ্যুত হয় তেলবাহী ট্রেনের ছয়টি বগি।ঘটনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ট্রেনটি মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের দক্ষিণে একটি মসজিদের কাছে পৌঁছালে আচমকা ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনায় তেলভর্তি কয়েকটি কন্টেইনার উল্টে গিয়ে জ্বালানি তেল মাটিতে ছড়িয়ে পড়তে থাকে।

দুর্ঘটনার ফলে ওই রুটে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্থগিত রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

একদিকে, দেশে চলছে তেলের আকাল। প্রভাবশালীরা তেল মজুদ করছে ড্রামে ড্রামে। সরকারের সেরকম কোনো কড়া পদক্ষেপ নেই।

ট্রেন দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই অবস্থায় তেলবাহী ট্রেনের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা রাতে ট্রেনটি থেকে হাঁড়ি-বালতি, ড্রামে ভরে তেল নিয়ে যেতে থাকেন।

পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, বিপুল পরিমাণ জ্বালানি তেল কৃষি জমি ও জলাশয়ে ছড়িয়ে পড়ার ফলে পরিবেশ দূষণ হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *