ঢাকা: বিশ্বক্রিকেটে দাবানল জ্বলছে। বাংলাদেশকে উস্কে দিয়ে কপাল খেয়েছে, এখন বন্ধুর গলায় হাত দিয়ে নিজেও একই পথে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে আইসিসি।

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা করল পাকিস্তান সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান বাহিনী টুর্নামেন্টে খেলবে, কিন্তু ১৫ ফেব্রুয়ারি টিম ভারতের বিরুদ্ধে গ্রুপ-পর্বের ম্যাচে নামবে না।

এই ঘোষণার পরেই পরিবেশ বদলে গিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জরুরি বৈঠকে বসতে চলেছে।

এবং পাকিস্তানের কপালে শনি উঠতে পারে। শাস্তি হিসেবে নির্বাসনের কথা ভাবা হচ্ছে!

এই ইস্যুতে এখনও নীরব পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

এনডিটিভি সূত্রে খবর, জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।

পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে রাজীব শুক্লা বলেছেন, “আইসিসি একটি বড় মন্তব্য করেছে। তারা স্পোর্টসম্যানশিপ নিয়ে কথা বলেছে। আমরা আইসিসি’র সঙ্গে একমত। তবে আইসিসি’র সঙ্গে কথা না বলে এই বিষয়ে বিসিসিআই কোনও মন্তব্য করবে না।”

অন্যদিকে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়াও বলছেন, “আনুষ্ঠানিক ভাবে আমাদের কিছু জানানো হয়নি, তাতে আমাদেরও মন্তব্য করা উচিত নয়। এই ম্যাচের ফলাফল যে কোনও দিকে যেতে পারত। কিন্তু যখন আমরা এই নিয়ে আনুষ্ঠানিকভাবে জানতে পারব, তখন এই নিয়ে আমরা বার্তা দেব।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *