ঢাকা: শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের মর্যাদা, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা কে করবে?
দেশের এত খারাপ অবস্থা যে সংসদে রাজাকার বসে দেঁতো হাসি হাসছে আর সেটা বসে বসে হজম করছি সবাই।
দণ্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (১৩ মার্চ) সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এই কথা জানান।
নেতারা বিবৃতিতে বলেন, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তাদের মতাদর্শ ও উত্তরাধিকার বহন করা ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দলে থাকা তাদের তল্পিবাহক গোষ্ঠীর লোকেরা ত্রয়োদশ জাতীয় সংসদে আসন গ্রহণ করে দণ্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে গতকাল (বৃহস্পতিবার) যে ধৃষ্টতা দেখিয়েছে তা ক্ষমার অযোগ্য।
দেশের মানুষ এটা কখনোই ভুলবে না।
