সিলেট: আবারো ট্রেনে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেলো। ট্রেন থেকে পড়ে মারা গেলেন এক যাত্রী।

কমলগঞ্জের লাউয়াছড়া বনে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেন থেকে পড়ে জোবায়ের আহমেদ নামে এক ট্রেন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার সকাল লাউয়াছড়া বনের মাগুরছড়া রেল সেতু এলাকায়।

নিহত জোবায়ের আহমেদ কমলগঞ্জের সরইবাড়ি গ্রামের চেরাগ মিয়ার ছেলে।

জানা গেছে, সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ভানুগাছ স্টেশনে যাবার পথে হঠাৎ ট্রেনের ছাদে উঠলে ট্রেন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ট্রেনের ছাদে উঠা আর কমাতে পারলো না সরকার। লোকজন প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে, উপায়ান্তর হয়েই উঠে অনেকে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *