ঢাকা: পুলিশ হত্যার বিচার নিয়ে হঠাৎ জামাত এনসিপি এতো ক্ষেপলো কেনো? ডাল মে কুছ কালা হ্যায়! নাহিদ ইসলামের হুঁশিয়ারিতেই পরিষ্কার। তদন্ত হলে তাঁদের অসুবিধা আছে।
কারণ এই বৈষম্যবিরোধী জঙ্গীরাই পুলিশ মেরে ঝুলিয়েছে। এক জুলাই জঙ্গী মাহদী হাসান তো নিজের মুখে স্বীকার করেছে বানিয়াচংয়ের ঘটনা তারাই ঘটিয়েছে। সন্তোষকে তারা খুন করেছে।
পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয়-তদন্ত করতে হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে।’
