ঢাকা: কী হচ্ছে দেশে? রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার?
রাজধানীর পল্টন ও গুলিস্তান এলাকা থেকে কাটা হাত-পা উদ্ধার করেছে পুলিশ। গা শিউরে ওঠা ঘটনা।
পুলিশ জানিয়েছে, পল্টনে স্কাউট ভবনের পাশ থেকে প্রথমে একটি কাটা পা উদ্ধার করা হয়। এরপর সকালে বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার হয়।
ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়। সেখানে জানা যায়, নিহত ব্যক্তির নাম ওবায়দুল্লাহ। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলার সাধারচর গ্রামে।
খুব সাধারণ পরিবারের তাঁরা। বাড়িতে ওবায়দুল্লাহর মা-বাবা, এক ভাই ও এক বোন আছে। ভাই-বোনের মধ্যে ওবায়দুল্লাহই বড়। তাঁর বাবা কৃষি কাজ করেন।
ওবায়দুল্লাহ ঢাকায় চিকিৎসকের অধীনে চাকরি করতেন। মেসে থেকে কাজ করতেন।
কিন্তু এই ব্যক্তিকে কেন হত্যা করা হলো? কে বা কারা এইভাবে হত্যা করলো?
