ঢাকা: আজ বৃহস্পতিবার তথা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তবে জিনিসপত্রের দাম যেমন আকাশছোঁয়া তাতে রোজাদারদের নিস্তার নেই।

ইফতার ও সেহরির প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দাম গত দুই সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে। আজকাল মধ্যবিত্তের রমজান করাই যেন কষ্টের হয়ে দাঁড়িয়েছে।

বুধবার কারওয়ান বাজার, হাতিরপুল বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা ও শেওড়াপাড়াসহ বেশ কয়েকটি বাজারে দেখা যায় লেবুর দাম মারাত্মক বেড়েছে।

আগে মাঝারি আকারের লেবু ২০–৪০ টাকায় পাওয়া যেত, তা এখন ৬০ টাকার নিচে কোথাও নেই ।

এছাড়াও বেগুন ও শসার দামও কেজিতে বেড়েছে ২০ টাকা।

প্রতি কেজি বেগুনের দাম এখন ৮০–১২০ টাকা এবং শসার দাম ৮০–১০০ টাকা। বেড়েছে টমেটো ও গাজরের দামও।

কাঁচা মরিচের দাম ১৪০–১৬০ টাকা।

যেমন সবজির দাম বেড়েছে, তেমনি ব্রয়লার মুরগি এখন ২০০–২২০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০–৩৫০ টাকায়।

শুধু তাই নয়, মাঝারি আকারের রুই মাছ ৪০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

জনগণের এই‌ দামে নাভিঃশ্বাস উঠছে। নতুন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে তারা সরকার যেন সঠিকভাবে বাজার নিয়ন্ত্রণ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *